বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই’ পরীমনি ও রাজ আটক, মামলা হচ্ছে: র‌্যাব

‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই’ পরীমনি ও রাজ আটক হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

চিত্রনায়িকা পরীমনিকে নিজেদের হেফাজতে নেওয়ার পর র‌্যাব জানিয়েছে, এই চিত্রনায়িকার বিরুদ্ধে মামলা হচ্ছে।

ঢাকার বনানীর বাসা থেকে বুধবার রাতে পরীমনিকে আটকের পর একই এলাকার আরেক বাসা থেকে র‌্যাব আটক করে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে।

পরীমনি ও রাজ দুজনকে নিয়ে যাওয়া হয় উত্তরার র‌্যাব সদর দপ্তরে। তবে ৮টার দিকে পরীমনিকে এবং সাড়ে ১০টার দিকে রাজকে আটকের সময় র‌্যাব নির্দিষ্ট করে কিছু বলেনি।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান রাত ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরীমনি ও রাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।’

তাদের বিরুদ্ধে কী মামলা হবে, তা বলেননি এই র‌্যাব কর্মকর্তা।

তবে আটকের সময় দুজনের বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করতে দেখা গেছে র‌্যাব সদস্যদের।

তিন দিন আগে পুলিশের অভিযানে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও জাহানারা মৌকে আটকের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছিল।

বুধবার দুপুরের পর পরীমনির বাড়িতে র‌্যাবের একটি দল উপস্থিত হলে তাকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

র‌্যাব সদস্যরা বাড়ির ফটকে যাওয়ার পরপরই বিকাল ৪টার দিকে ফেইসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিতে থাকেন পরীমনি। তিনি বলেছিলেন যে তিনি ‘ভয় পাচ্ছেন’।

প্রায় এক ঘণ্টা পর র‌্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়।

তার প্রায় ৩ ঘণ্টা পর র‌্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

তখনই রাজের বাড়িতে অভিযান শুরুর কথা বলেছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতির ২০১৫ সালে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে পরীমনি নামে। এরপর দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ন করেছেন তিনি।

পরীমনি সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন। ওই মামলায় ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান।

একই রকম সংবাদ সমূহ

জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে কোনো ধর্ম, বর্ণ, গোত্র বা সংস্কৃতির মানুষের জন্য বৈষম্যেরবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক
  • সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম