মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন

স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী এম খলিলুল্লাহ ঝড়ুর মনোনয়নপত্র জমা

পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী এম খলিলুল্লাহ ঝড়ু।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এর কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য রফিকুল ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুজ্জামান আনিস, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর প্রমুখ।

মনোনয়ন পত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি আমার বাকি জীবন জনগণের সেবায় কাজ করে যেতে চাই। আমি সাধারণ জনগণের পাশে থেকে করেছি এবং আগমিতেও করবো।

তিনি বলেন, জনগণের চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে সাতক্ষীরা জেলা পরিষদকে দূর্ণীতিমুক্ত ও স্বজন প্রীতিমুক্ত করে জেলার অঞ্চল ভিত্তিক অগ্রাধিকার দিয়ে বরাদ্দ করবো। জেলার উন্নয়নের বরাদ্দ থেকে কমিশন না কেটে সঠিকভাবে বন্টন করার উদ্যোগ নেবো এবং জনগণের উপস্থিতিতে জেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করবো।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক