শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

ভাগ্নের বিরুদ্ধে মাছ চুরির প্রতিবাদ করতে এসে বিরোধে জড়িয়ে ভগ্নিপতি শামছুর রহমান গাজী (৬০) কে দেশিও অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুই সহোদর শ্যালক।

বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে দুই সহোদর শ্যালক ফজর আলী ও আহাদ আলী একই গ্রামের ভগ্নিপতি শামসুর রহমান ও তার স্ত্রী মাজেদা পারভীনের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা করে মারাত্মক অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শামসুর রহমানকে মৃত্যু ঘোষণা করেন।

এব্যাপারে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন জানান, নিহত সামছুর রহমানের ছেলে মিজানুর রহমান গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিকাপুর গ্রামের বিভিন্ন চিংড়ি ঘেরে চুরি করেছে বলে ইউনিয়ন পরিষদে অভিযোগ পেয়ে গ্রাম পুলিশ মারফত তাকে দেখা করতে বলেছিলাম। সেই চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান জানান, ঘাতক ফজর আলী ও তার ভাই আহাদ পালিয়ে গেছে। হত্যাকান্ডে ব্যবহৃত কোদাল ও শাবল,দা উদ্ধার করা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। লাশের ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান