রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন : আকরাম আহবায়ক, শিহাব সদস্য সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর অন্তর্ভুক্ত হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে।
২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সাবেক রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আকরাম হোসেনকে আহ্বায়ক ও ৩৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক রমনা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন শিহাবকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ।

হাতিরঝিল ছাড়াও আরো আটটি থানার কমিটির অনুমোদন দেন মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল এর অনুমতি ক্রমে কমিটি পুর্নগঠনের কাজ এগিয়ে যাচ্ছি।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ বলেন, সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশ ক্রমে আমরা কমিটি পুর্নগঠন শুরু করেছি ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতর অন্যান্য থানার কমিটি করা হবে।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান

আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গত দুই দিন বহু নাটক করা হয়েছে। আমরাবিস্তারিত পড়ুন

  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী