রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: ভালো নেই কলারোয়ার বই ব্যবসায়ীরা

সাতক্ষীরার কলারোয়ায় করোনার কারণে দীর্ঘদিন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ভালো নেই বই ব্যবসায়ীরা।

সরকারি নিষেধাজ্ঞা থাকায় গাইড বইয়ের চাহিদাও কম। যে কারণে অবসর সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।

কলারোয়া পৌরসদরের বিভিন্ন বইয়ের দোকান ঘুরে হাতেগোনা কিছু সৃজনশীল বই ছাড়া তেমন একটা চোখে পড়েনি।
দোকানের র‍্যাকগুলো সাজানো আছে কুরআন শরীফ, খাতা, কাগজ ও কলম দিয়ে। ব্যবসায়ীদের চোখে হতাশার ছাপ।

জানা যায়, উপজেলায় ছোটবড় ২১টি লাইব্রেরি আছে। এর মধ্যে পৌর সদরে ৮টি, উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বড় বাজারগুলোতে আছে বাকী লাইব্রয়ারী ১৩টি। উপজেলার সবচেয়ে বড় বইয়ের দোকান হলো বিদ্যাবিপনী ও বই বিতান লাইব্রেরী। এর মালকি সাইফুল ইসলাম বাবু ও উপজেলা বই ব্যবসায়ী সমিতির সভাপতি রজিবুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিক্রি কম। কোনোমতে দিন চলে যাচ্ছে। শুধু ব্যবসা ধরে রাখতে দোকান চালু রাখতে হয়েছে।

খোরদো বাংলাদেশ বুক হাউজের মালিক রতন বলেন, এক সময় জমজমাট ছিল বইয়ের দোকানগুলো। সকাল ৯টায় দোকানে এসে বাসায় ফিরতাম রাত ১০টায়। এখন ১০টা থেকে ৭টা দোকান খোলা রাখছি। তাও বেশিরভাগ সময়ই বসে থাকতে হচ্ছে। টিকে থাকাই কষ্টকর হয়ে পড়েছে।

বিসমিল্লাহ লাইব্ররী মালিক আব্দুর রশিদ জানান, বাড়িতে সময় কাটছে না। তাই দোকান খুলে বসে আছি। বেচা-বিক্রি একদম নেই। দু-একজন আসছে বিভিন্ন পোস্টার কাগজ কলম ও বিভিন্ন কিতাবে বই। এতে দিন হাজিরা তো দূরের কথা বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না।

সাতক্ষীরা জেলা পাঠ্যপুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু জানান, আমাদের ব্যবসা মূলত শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে করে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় পাঁচ মাস বন্ধ প্রতিষ্ঠানগুলো। ফলে লাইব্রেরি ব্যবসায় ভাটা পড়েছে। ছোটখাটো বইয়ের দোকান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। লাইব্রেরীতে কাজ করা কর্মচারিরাও পড়েছেন বিপাকে। অনেকেই চাকরি হারিয়েছেন।

তিনি আরো বলেন, যদি আল্লাহ রহমতে ভাইরাসের প্রাদূভাব কেটে যায় তাহলে কলেজের প্রথমবর্ষের ছাত্র/ছাত্রীদের কাছে কিছু বই বিক্রি হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত