শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসপাতালে প্রেম, সুস্থ হয়ে ৫৫ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ৭০-এর বৃদ্ধ

ভালবাসার কোনও বয়স হয় না। সে কথা আবারও প্রমাণ করলেন ভারতের মধ্যপ্রদেশের এক ৭০ বছরের এক বৃদ্ধ ও ৫৫ বছরের এক বৃদ্ধা। হাসপাতালে ভর্তি থাকার সময় প্রেম। তার পর পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে। এই দুই বয়স্কের প্রেম নিয়ে এখন মাতোয়ারা নেটাগরিকরা।

মধ্যপ্রদেশের অশোকনগর জেলার একটি হাসপাতালে কিছু দিন আগে ভর্তি হয়েছিলেন উমরাও সিংহ ও গুড্ডিবাই। হাসপাতালের ওয়ার্ডে দু’জনের শয্যা ছিল পাশাপাশি। চিকিৎসার জন্য অনেক দিন ভর্তি থাকতে হয়েছিল দু’জনকেই। এক সঙ্গে কেটেছিল অনেকটা সময়। সেখান থেকেই গড়ে ওঠে সখ্য।

তাঁরা দু’জনেই বুঝতে পারেন, তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলে গুড্ডিবাইকে নিজের গ্রামে নিয়ে যান উমরাও। সেখানে নিজের ছেলেদের সব কথা বলেন। তার পর তাঁদের সম্মতিতেই আয়োজন হয় বিয়ের।

উমরাওয়ের চার ছেলে ও ১২টি নাতি-নাতনি রয়েছে। তাঁর স্ত্রী তিন বছর আগে মারা গিয়েছেন।

উমরাওয়ের বাড়ি ভুরাখেদিতে আয়োজন করা হয় বিয়ের। বেশ ধুমধাম করেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। সেই বিয়েতে বেজেছে বাজনা, ফেটেছে বাজি। সোনালি রঙের পাঞ্জাবিতে উমরাও ও বাদামি রঙের শাড়িতে গুড্ডিবাইকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন আমন্ত্রিত গ্রামবাসীরাও।
সৌজন্যে: আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও