শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৪ দিন আগে হাসপাতাল ছেড়ে যাওয়া ম্যারাডোনার কী হয়েছিল?

ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান তিনি।

যদিও ১৪ দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ম্যারাডোনা। সেই সময় তার এজেন্ট জানিয়েছিলেন, নিজের রোগের বিরুদ্ধে লড়াইয়ে ইচ্ছুক তিনি।

কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না। তার আগেই একেবারে নিঃশব্দে চলে গেলেন তিনি।

কয়েক সপ্তাহ আগে অবসাদ, অ্যানিমিয়া এবং ডিহাইড্রেশনের লক্ষণ নিয়ে লা প্লাতা একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। কিন্তু কয়েকদিন পর দেখা যায়, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে।

যে কারণে বিশ্বকাপজয়ী অধিনায়ককে বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। চলতি মাসের গোড়ার দিকে সেখানেই তার জটিল অস্ত্রোপচার হয়।
সেই অস্ত্রোপচার সফল হয়েছিল। তারপর থেকেই বাড়ি যাওয়ার জেদ ধরেছিলেন।

কিন্তু ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেই অস্ত্রোপচার এতটাই জটিল ছিল যে ম্যারাডোনার ম্যানেজার জানিয়েছিলেন, সেই সময়টা সম্ভবত ম্যারাডোনার জীবনের ‘কঠিনতম মুহূর্ত’ ছিল। তিনি বলেছিলেন, ‘এটা (অস্ত্রোপচার) তার জীবন নিয়ে নিতে পারত। ’

যদিও সেইসব শঙ্কা কাটিয়ে আটদিন পর অর্থাৎ ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।

তবে বাড়ি যেতে পারেননি। মদ্যপান সংক্রান্ত সমস্যার কারণে সরাসরি তাকে বুয়েনস আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় গত সপ্তাহদুয়েক ধরে সেখানেই ছিলেন তিনি।

এদিকে বুধবার হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। খবর দেওয়া হয় হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছেও যায়। কিন্তু শেষরক্ষা হয়নি এই ফুটবল কিংবদন্তির।

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টুর্নামেন্টে তার জাদুময় পারফরম্যান্স মন ভরিয়ে দিয়েছিল ফুটবল প্রেমীদের।

ক্লাব পর্যায়ে তিনি বার্সেলোনা অধ্যায় শেষে যোগ দেন নাপোলিতে। এখানেও নিজের একক নৈপুণ্যে ইতালিয়ান ক্লাবটিকে দু’টি লিগ শিরোপা জেতান ম্যারাডোনা। আর্জেন্টিনার জার্সিতে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন তিনি। খেলেছেন ৪টি বিশ্বকাপে।

ম্যারাডোনার নেতৃত্বে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপেও ফাইনালে খেলে আর্জেন্টিনা। তবে সেবার তারা হেরে যায় পশ্চিম জার্মানির কাছে। পরে ১৯৯৪ সালের যু্ক্তরাষ্ট্র বিশ্বকাপে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী