সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

১৫২ আসনের মধ্যে ১১০ আসনে বিজেপির জয় নিশ্চিত: অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ শেষে অন্তত ১১০টি আসনে বিজেপির জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করা একজন বাঙালিকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা রয়েছে বিজেপির।

প্রথম দফার ভোট শেষে তথ্য বিশ্লেষণের পর নিজের অবস্থান তুলে ধরে অমিত শাহ বলেন, ওই ফলাফলই ইঙ্গিত দিচ্ছে যে দ্বিতীয় দফার ভোট (২৯ তারিখ, ১৪২টি আসনে) শেষ হলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।

তিনি আরও দাবি করেন, উত্তরবঙ্গের তুলনায় প্রেসিডেন্সি অঞ্চলে বিজেপির পক্ষে বেশি জনসমর্থন দেখা যাচ্ছে।

হুগলির বলাগড়ের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ২৯ তারিখের ভোটের পর ফলাফল আমাদের পক্ষে যাবে।

দুর্নীতির অভিযোগ তুলে অমিত শাহ বলেন, বাংলায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। শ্বেতপত্র প্রকাশ করে তৃণমূলের দুর্নীতি সামনে আনা হবে।

অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীরা বাংলার যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে, গরিবদের রেশনে ভাগ বসাচ্ছে এবং দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। বিজেপি ক্ষমতায় এলে একজন অনুপ্রবেশকারীও সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকতে পারবে না। আর যারা ইতিমধ্যে অবৈধভাবে ঢুকে পড়েছে, তাদের বেছে বেছে বের করে দেওয়া হবে।

রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তিনি আরও বলেন, মমতাকে টাটা করলে সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করব।

এছাড়া তিনি দলীয় সমর্থকদের উদ্দেশে সতর্ক করে বলেন, দিদির গুন্ডারা কান খুলে শুনে রাখ, ২৯ তারিখ ভোটারদের স্পর্শ করলে বঙ্গোপসাগরে নিয়ে ফেলব।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!