শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৯ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ” কলারোয়া জোনের ফুটবলে(বালক) চ্যাম্পিয়ান

কলারোয়া আলিয়া মাদ্রাসা এবং (বালিকা) কাজীরহাট গালর্স হাইস্কুলঃ-“৪৯ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ” কলারোয়া জোনে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। আজ সমাপনী দিনে ফুটবল (বালকে) ফাইনালে মুখোমুখি হয় কলারোয়া আলিয়া মাদ্রাসা বনাম মুরারীকাটি দাখিল মাদ্রাসা।

নির্ধারিত সময়ে কলারোয়া আলিয়া মাদ্রাসা ২-০ গোলে জয়লাভ করে কলারোয়া জোন চ্যাম্পিয়ান ও মুরারীকাঠি দাখিল মাদ্রাসা রানার হয়। বালিকা গ্রুপে কাজীরহাট গালর্স ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ান এবং কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল রানার আপ হয়। এছাড়া হ্যান্ডবলে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল ও কাবাডি তে কাজীরহাট গালর্স হাইস্কুল চ্যাম্পিয়ান হয়।

বালক কাবাডি ও হ্যান্ডবলে কলারোয়া সরকারী জি,কে,এম, কে পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ান হয়। সমগ্র খেলা গুলি উপভোগ করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী,

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড,শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক মোঃবদরুজ্জামান বিপ্লব, কলারোয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওঃ আহম্মদ আলী, সহকারী সুপার মোঃ আয়নুদ্দীন, শিক্ষক আহসান হাবীব,শফিউল আযম, আবু জাফর, রবিউল ইসলাম, রিনা ঘোষ, আবুবকর সিদ্দিক, সহ বিপুল সংখ্যক শিক্ষক ও ছাত্র/ ছাত্রীবৃন্দ। খেলাগুলো পরিচালনা করেন শিক্ষক আঃ গফুর, আঃ মান্নান, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, শেখ সেলিম, মাহফুজা খানম। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার কলারোয়া উপজেলা পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হবে কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল মাঠে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক