শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫০ কোটি গ্রাহকের ফেসবুক তথ্য অনলাইনে

১০৬টি দেশের ৫০ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য অনলাইনে খুব সহজেই পাচ্ছে হ্যাকাররা। এসব তথ্যের মধ্যে আছে ফোন নাম্বার, ফেসবুক আইডি, পুরো নাম, ব্যবহারকারীর অবস্থান, জন্মতারিখ ও ই-মেইল ঠিকানা। হ্যাকারদের একটি ওয়েবসাইটে এসব তথ্য পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এ ধরনের বিভিন্ন মাধ্যমের সূত্র ধরে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের খবর কয়েক বছর ধরেই প্রকাশিত হচ্ছে। তবে ফেসবুক এবং অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কি বিশাল তথ্যভাণ্ডার সংগ্রহ করছে এবং ব্যবহারকারীরা যে বড় ধরনের ঝুঁকিতে আছে- এটা তার আরেকটি বড় উদাহরণ। ৫০ কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়ে যাওয়া নিয়ে প্রথম খবর প্রকাশ করে বিজনেস ইনসাইডার।

কয়েক বছর ধরেই গ্রাহকদের তথ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে ফেসবুক। আগে ব্যবহারকারীরা ফোন নম্বরের মাধ্যমে কাউকে খুঁজে বের করতে পারতেন। এই সুবিধা ব্যবহার করে রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ৮৭ মিলিয়ন ফেসবুক গ্রাহকের তথ্য ‘চুরি’ করায় ওই সুবিধা বন্ধ করে দেওয়া হয়। ২০১৯ সালে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ক গবেষকরা একটি তথ্যভাণ্ডার খুঁজে পান যাতে ২৬৭ মিলিয়ন ফেসবুক গ্রাহের নাম, নাম্বার এমনকি ইউনিক ইউজার আইডিও ছিল।

একই রকম সংবাদ সমূহ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, হাজার হাজার ভবন বিধ্বস্ত

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় হাজার হাজার ভবন ধসে পড়ে। এতেবিস্তারিত পড়ুন

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

প্রথমার্ধে জাপানের গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয়বিস্তারিত পড়ুন

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা