শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

গোয়েন্দা তথ্য পেয়ে রাজধানী ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আন্তর্জাতিক পাচার চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।

শুক্রবার রামপুরার নতুনবাগ ১নং লোহার গেট এলাকার ঘ-১ নম্বর বাড়ি থেকে বিষসহ তাদের গ্রেফতার করা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মশিউর রহমান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ জানতে পারে রামপুরা থানার ওই এলাকায় একটি চক্রের সদস্যরা বিপুল পরিমাণ সাপের বিষ হাতবদল করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ১২ পাউন্ড সন্দেহজনক সাপের বিষ, ছয়টি টেস্টিং কিট, সিডি ও একটি মেনুয়্যাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য ১০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৮৫ কোটি টাকা।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, মেনুয়্যাল অনুযায়ী এই বিষ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এসেছে। এখানে লিক্যুইড ও ক্রিস্টাল হিসেবে পেয়েছি। এই চক্রের সদস্যরা মূলত বাহক হিসেবে কাজ করছে। আমরা এই বিষের গন্তব্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে মেজর মোহাম্মদ মশিউর রহমান বলেন, আমরা যেসব প্রমাণ পেয়েছি তাতে সাপের বিষ ধরা হচ্ছে। তবে আমরা সন্দেহজনক বিষ হিসেবে উল্লেখ করছি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…