শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অর্ধযুগ আগের কথা মনে করিয়ে দিলেন মরিনহো

ঠিক যেন ছয় বছর আগে সেই রাতের মতো।

সেদিন শিরোপাপ্রত্যাশী লিভারপুলকে খেলাতে নামিয়েছিলেন দলটার তৎকালীন কোচ ব্রেন্ডান রজার্স। প্রতিপক্ষ হোসে মরিনহোর চেলসি। ম্যাচটা জিতলে বা ড্র করলে শিরোপাদৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে থাকে লিভারপুল, ম্যানচেস্টার সিটির চেয়ে। ওদিকে ম্যাচের আগে লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকা চেলসি ততদিনে লিগ জয়ের আশা ছেড়ে দিয়েছিল, বাকী তিন ম্যাচে সিটি-লিভারপুলের সঙ্গে ব্যবধান কমানো সম্ভব না ভেবে বরং তিন দিন পর হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রতি মনোনিবেশ করেছিল।

অর্থাৎ ম্যাচটা থেকে চেলসির পাওয়ার কিছুই ছিল না। কিন্তু রজার্সের পাওয়ার ছিল অনেক কিছু। আক্ষরিক অর্থেই দ্বিতীয় সারির এক দল নামিয়েছিলেন মরিনহো। যেসব খেলোয়াড় ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকতেন, সেসব খেলোয়াড়দের এই ম্যাচে বাজিয়ে দেখেছিলেন মরিনহো, মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখে। শেষমেশ অতি-আত্মবিশ্বাসী রজার্সকে দ্বিতীয় সারির দল দিয়েই হারিয়ে দিয়েছিলেন মরিনহো।

গত রাতেও পরিস্থিতি অনেকটা একই রকম ছিল। কাল পরিক্রমায় লিভারপুল-চেলসি থেকে সরে এসে রজার্স-মরিনহো এখন যথাক্রমে লেস্টার সিটি ও টটেনহাম হটস্পারের ম্যানেজার। ম্যাচের আগে অষ্টম স্থানে থাকা মরিনহোর স্পার্সের লিগ থেকে এই মৌসুমে কিছু পাওয়ার নেই। কিন্তু এমনটা বলা যাবে না রজার্সের লেস্টারের ক্ষেত্রে। তাঁরা আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়ার জন্য চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে। কাল মরিনহোকে হারাতে পারলে সে দৌড়ে অনেকটা এগিয়ে যেত লেস্টার। কিন্তু মরিনহো থাকতে তা হবে কেন?
পোড় খাওয়া এই পর্তুগিজ ম্যানেজার আবারও বুঝিয়ে দিলেন, তাঁর দলকে সাফল্যের সিঁড়ি হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। নিজেদের মাঠে লেস্টারকে তাই অনায়াসে হারালেন ৩-০ গোলে। জোড়া গোল করেছেন দলটার অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচের ছয় মিনিট যেতে না যেতেই স্পষ্ট হয়ে যায়, বিনা যুদ্ধে জায়গা ছেড়ে দিতে আসেনি টটেনহাম। বামপ্রান্ত থেকে বেশ খানিকটা ফাঁকা জায়গায় বল পেয়ে বিপজ্জনকভাবে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে যান দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড হিউং মিন সন। ডান পায়ের জোরালো শটটা লেস্টার রাইটব্যাক জেমস জাস্টিনের গায়ে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে।

এরপর শুধুই ‘কেইন শো’। প্রথমার্ধ শেষ হতে না হতেই আরও দুই গোল করে বসেন এই ইংলিশ স্ট্রাইকার। ৩৭ মিনিটে ব্রাজিল তারকা লুকাস মউরার এক সুযোগসন্ধানী পাস ডি-বক্সে খুঁজে নেয় কেইনকে। গোল করতে ভুল হয়নি ইংলিশ অধিনায়কের। এর ঠিক তিন মিনিট পরেই আবারও মউরা-কেইনের যুগলবন্দী। মউরার কাছ থেকে ডি-বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে যান কেইন। সেখান থেকে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান কেইন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।

ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগে যাওয়ার দৌড়ে বেশ পিছিয়ে পড়ল লেস্টার। এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট এখন পঞ্চম স্থানে থাকা ইউনাইটেডের সমান (৬২)। ইউনাইটেড এই রাউন্ডে নিজেদের ম্যাচ জিতলেই টপকে যাবে লেস্টারকে। আর সে লক্ষ্যে ওয়েস্ট হামকে বেশ সহজ প্রতিপক্ষই বলা যায় ইউনাইটেডের জন্য!

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর