শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পেড়লী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ও ইউপি সদস্য বরখাস্ত

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহজাহান শেখ ও বাঐসোনা ইউপির সদস্য মো. রকিদ হোসেন মোল্যাকে তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকা প্রস্তুতিতে স্বজনপ্রীতির অভিযোগে ওই বরখাস্তের খবর সোমবার ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ইউএনওর কার্যালয়ের একটি সূত্র ওই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইলের কালিয়ার ইউএনও অফিস সূত্রে জানা যায়, সরকারি চাল চুরির দায়ে পেড়লী ইউপির চেয়ারম্যান জারজিদ মোল্যা স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক বরখাস্ত হয়। এরপর ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহজাহান শেখ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। করোনা দু*র্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে তার পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেন বলে অভিযোগ উঠে। উপজেলা প্রশাসন অভিযোগ তদন্ত করে সত্যতার প্রমান পায়।

একই অভিযোগ প্রমানিত হওয়ায়, উপজেলার বাঐসোনা ইউপির ৬নম্বর ওয়ার্ডের সদস্য রকিদ হোসেন মোল্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়্র প্রেরণ করা হয়।পরে মন্ত্রণালয় তাদের দু’জনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

এ বিষয় কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদা বলেন, ‘ওই দু’জন জনপ্রতিনিধির বিরুদ্ধে মানবিক সহায়তার তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ প্রমানিত হয়। একারণে তাদেরকে পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী