শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আকাশে ভেসে বেড়াবে বিলাসবহুল হোটেল? (ভিডিও)

এবার আকাশে ভেসে বেড়াবে বিলাসবহুল হোটেল। কিছুটা অবাক শোনালেও ‘স্কাই ক্রুজ’ নামে এমন একটি বিমানের নকশা করা হয়েছে, যা মূলত বিশাল আকারের একটি ভাসমান হোটেল।

বিলাসবহুল এই হোটেলের ধারণক্ষমতাও অনেক। এতে পাঁচ হাজারেরও বেশি যাত্রী বহন করা যাবে।

পরমাণু শক্তিচালিত দ্বৈতাকার এই বিমানটি একবার আকাশে উড়ার পর কয়েক মাস ধরে ভেসে থাকতে পারবে।
ভাসমান এই হোটেলে একসঙ্গে পাঁচ হাজার অতিথি থাকতে পারবে। নতুন যাত্রীদের আনা-নেওয়ার জন্য ভাসমান হোটেলটিতে যুদ্ধজাহাজের মতো ডক থাকবে। সেখানে উঠা-নামা করতে পারবে ছোট ছোট বিমান।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলা এই উড়োজাহাজটিতে থাকবে পরমাণু শক্তিচালিত ২০টি ইঞ্জিন। এটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে এটি মাসের পর মাস আকাশে ভেসে থাকতে পারে।

যাত্রী উঠা-নামা এবং যান্ত্রিক ত্রুটি পরীক্ষা-নিরীক্ষা সবই হবে মাঝ আকাশেই। বিমানটির মূল নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন নামের এক ব্যক্তি। সেই নকশার ওপর ভিত্তি করে হাশেম আল-ঘাইলি নামের আরেক ব্যক্তি ভবিষ্যত বিমানের একটি ভিডিও তৈরি করেছেন। ভিডিওটি তিনি ইউটিউবে শেয়ারও করেছেন। তার মতে, স্কাই ক্রুজ পরিবহন ব্যবস্থা ভবিষ্যতের চমক।

হাশেমের শেয়ার করা ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন, চালক ছাড়া তাহলে বিমানটি চলবে কীভাবে?

উত্তরে হাশেম বলেছেন, এই উচ্চপ্রযুক্তি সম্পন্ন বিমানের চালকের দরকার কী? এটি হবে স্বতন্ত্র।

বিশালাকারের এই বিমানটির অন্যান্য কাজের জন্য দরকার হবে বহু সংখ্যক কর্মী। এতে থাকবে রেস্তোরাঁ, জিম, শপিং মল, সিনেমা হল, এমনকি সুইমিং পুলও।

নকশাটিতে বিমানটি কিছু বিলাসবহুল কক্ষের নমুনা দেখানো হয়েছে, যা বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে ব্যবহার করা যেতে পারে।

যদিও নকশাটির সঙ্গে সহমত নন অনেকেই। অনেকেই মন্তব্য করেছেন, বিমানটির নকশা বিজ্ঞানের অনেক সাধারণ বিষয়কেই এড়িয়ে গেছে। অনেকেই বলেছেন, যদি একবার পরমাণু চুল্লিতে কোনও গোলযোগ দেখা দেয় এবং এ কারণে বিমান দুর্ঘটনায় পড়লে তা সহজেই কোনও শহরকে নিশ্চিহ্ন করে দেবে।

ইতোমধ্যেই ভাসমান এই বিলাসবহুল দ্বৈতাকার বিমানটির ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

সূত্র: ফোর্বস, ইন্টারেস্টিং ইন্জিনিয়ারিং, হাইপবিস্ট, জেরুজালেম পোস্ট

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী