কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী শফিউল আলম শফি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় শফিউল আলম শফি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে চন্দনপুর ইউনিয়নকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সকল দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে আধুনিক, জনবান্ধব ও সেবামূলক ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান। ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। ভবিষ্যতেও এসব কর্মকাণ্ড আরও জোরদার করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে চন্দনপুর ইউনিয়নে নতুন ধারার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম চালু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি তাঁর সার্বিক কর্মকাণ্ডে সকলের দোয়া কামনা করেছেন। এ সময় প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্টবিস্তারিত পড়ুন


