বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগুনে পুড়ে ছাই নলতার মুক্তিযোদ্ধা ফার্নিচার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী বাজারে আগুন লেগে ১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে মুক্তিযোদ্ধা ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানের পিছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রমজান আলী, বলেন- আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন টাকা কিভাবে পরিশোধ করবো জানি না।

কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী মোঃ রমজান আলী জানান ভোর সাড়ে চারটার দিকে মোবাইল কলের মাধ্যমে জানতে পারেনতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয়নি, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ প্রতিষ্ঠানে। শত চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। পরে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে ব্যবসা প্রতিষ্ঠার পুড়ে ছারখার।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সম্পূর্ণ আগুন লাগার ঘটনাটি পরিদর্শন করেন।এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী