শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লন্ডন প্রবাসী সিলেটের নাগরিক

আম্পান উপদ্রুত সাতক্ষীরার মানুষের জন্য বিনামূল্যে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা

লন্ডন প্রবাসী সিলেটের নাগরিক আম্পান উপদ্রুত সাতক্ষীরার মানুষের জন্য বিনামূল্যে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা করলেন।

প্রয়াত বাবা ওয়ারিশ খান ও মা জান্নাতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি মানুষের জন্য কিছু করতে চেয়েছেন সবসময়। এর ধারাবাহিকতায় সিডর, আইলা, আম্পান উপদ্রুত শ্যামনগরের সুন্দরবন উপকুল অঞ্চলে যেখানে কোনরকম সুপেয় পানির আধার নেই, সেই পোড়াকাটলাতে তিনি এই প্রকল্পের বাস্তবায়ন করলেন।

শনিবার সকাল থেকে একশ পরিবারে একশ ড্রাম বিনামুল্যে সুপেয় পানি দিয়ে যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যে তিন শ’ পরবর্তিতে গ্রামজুড়ে সব পরিবারের ফ্রি পানির এ ব্যবস্থা চালু হয়ে যাবে।

শত শত মানুষের উপস্থিতিতে ফ্রি ওয়াটার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বুড়িগোয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।

হাজী ওয়ারিশ খান ফ্রি ওয়াটার প্লান্টের প্রতিষ্ঠাতা ইসলাম খান, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, ইউপি সদস্য আব্দুর রউফসহ উপস্থিত অতিথিরা পর্দা উন্মোচন করে সুপেয় পানি গ্রামবাসীর হাতে তুলে দিয়ে ফ্রি ওয়াটার প্লান্টের কার্যক্রম উদ্বোধন করে।

একই রকম সংবাদ সমূহ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার।বিস্তারিত পড়ুন

  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী