শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তরুনীকে ধর্ম পরিবর্তন করে বিবাহের ৩ মাস পর তাড়িয়ে দেয়ার অভিযোগ

প্রেমের ফাঁদে ফেলে মৌলভীবাজারের সনাতন ধর্মের তরুনীকে সাতক্ষীরায় এনে ধর্ম পরিবর্তন করে নগদ অর্থ হাতিয়ে বিবাহের ৩ মাস পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল থানার মাকরিছড়া গ্রামের কৃষ্য অলমিকের কন্য নবমুসিলম আমেনা খাতুন ওরফে সাবিত্রী (সতী)।
তিনি বলেন, বিগত ৪ বছর পূর্বে মোবাইলের মাধ্যমে সাতক্ষীরা সদরের গাভা গ্রামের আলমগীর হোসেনের পুত্র মাছুম বিল্লাহের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক দীর্ঘদিন থাকায় বিভিন্ন সময়ে আমার কাছ থেকে কৌশলে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় মাছুম বিল্লাহ। একপর্যায়ে প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিবাহের প্রস্তাব দেয় মাছুম। আমি সরল বিশ^াসে পিতার বাড়ি থেকে আরো কিছু নগদ টাকা নিয়ে চলে আসি। সাতক্ষীরায় আসার পর মাছুমের মাতা নাজমা খাতুন এবং মাছুম আমাকে বাড়ি নিয়ে যায়। ২৪ মার্চ ২০২৪ তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে আমার ধর্ম পরিবর্তন করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করায়। পরে স্থানীয় ওসমান গনিকে আমার পিতা সাজিয়ে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। শুধুমাত্র মাছুমের সাথে সুখে শান্তিতে সংসার করার আশ^াসে পিতার ধর্ম পরিবর্তন করে আমার সর্বশ^ই মাছুমের কাছে সপে দিয়েছি। কিন্তু ৩ মাস অতিবাহিত হওয়ার পর শ^াশুড়ী আমাকে বলে, বাড়িতে অভাব তোমরা দুইজন ঢাকায় গিয়ে গার্মেন্টে চাকুরি কর। তবে চাকুরি করতে গেলে পিতার বাড়ি থেকে তোমার সকল কাগজপত্র নিয়ে আসতে হবে। আমি স্বামীকে সাথে নিয়ে যেতে চাইলেও আমাকে নিতে দেইনি। তাদের কথায় বিশ^াস স্থাপন করে যাওয়ার প্রস্তুতি নিলে স্বামী আমার মাথায় সিঁদুর লাগিয়ে দিয়ে বলে, পিতার বাড়িতে গিয়ে বলবে “আমি হিন্দু ছেলেকে বিবাহ করেছি”। সে সময় আমি তাদের ছলচাতুরি বুঝতে পারিনি। পিতার বাড়ি থেকে ফিরে আসার পর দেখি স্বামী বাড়িতে নেই। ঘরে তালা দেওয়া। আমি ঘরে যাওয়ার চেষ্টা করলে আমার শ^াশুড়ী , শ^শুর আলম মোড়ল, মৃত ছোবাহান সানার পুত্র জমায়েত হোসেন সানা, জমায়েত হোসেন সানার কন্যা রহিমা খাতুন, মৃত রাজাউল্লাহ সরদারের পুত্র মামুন সরদারগং আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং মারপিট করতে থাকে। একপর্যায়ে আমাকে একটি বদ্ধ ঘরের মধ্যে নিয়ে অস্ত্র দেখিয়ে জবাই করে হত্যার হুমকি প্রদর্শন করে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। পরে জমায়েত হোসেনসহ কয়েকজন আমাকে জোরপূর্বক মামুন পরিবহনে তুলে দিয়ে সুপারভাইজারকে মৌলভীবাজার নামিয়ে দিতে বলে। পিতার বাড়িতে গেলে তারা আমাকে তাড়িয়ে দেয়। আমি মুসলিম কারনে তাদের সাথে আমাকে রাখতে চান না। উপায়ন্তর হয়ে পুনরায় সাতক্ষীরায় এসে স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তার নাম্বার বন্ধ। স্থানীয় ইউপি মেম্বর আমাকে চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। তিনি আমাকে ওসমান গণি গাইনের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। আমি পিতার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে সবই তার কাছে তুলে দিয়েছি। আমার সাথে এতবড় প্রতারনা করবে আমি ভাবতে পারেনি। আমি এখন কোথায় যাবো? পিতার বাড়িতে আশ্রয় নেই, স্বামীর বাড়িতে যেতে পারি না। আমার স্বামীর বাড়িতে জায়গা না হলে আমার মৃত্যু ছাড়া আর কোন রাস্তা থাকবে না। তিনি ন্যায্য অধিকার ফিরে পেতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার