শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেন এখনো কমলা হ্যারিসকে সমর্থন দেননি ওবামা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা পর থেকেই অনেকে তাকে সমর্থন দিয়েছেন। জানিয়েছেন বাইডেনকে সরিয়ে তাকে প্রেসিডেন্ট পদে দাঁড় করনোর সিদ্ধান্তটি ডেমোক্রেটদের জন্য ইতিবাচক। তবে হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা সমর্থন দিলেও এখনো সমর্থন জানাননি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সম্প্রতি সিএনএন-এ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কসভায় অংশ নিয়েছিলেন জো বাইডেন। সেখানে সভার মধ্যেই কার্যত ঘুমিয়ে পড়ছিলেন তিনি। শুধু তা-ই নয়, বার বার কথার খেই হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে গেছেন। সব মিলিয়ে তার বক্তব্য ছিল খুবই ছন্নছাড়া। এই পরিস্থিতিতে ডেমোক্র্য়াটদের মধ্য থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, বাইডেনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানো উচিত। অনেকেই বলছিলেন, বয়সের কারণে কথায় খেই হারিয়ে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট।এরপর প্রবল চাপের মুখে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং তার জায়গায় প্রার্থী হন কমলা হ্যারিস। তাকে স্বাগত জানান ডেমোক্রেট দলের অনেক হেভিওয়েটরা।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ওবামা এখনো হ্যারিসকে সমর্থন দেননি। তিনি মনে করেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে সক্ষম হবেন না হ্যারিস।

বাইডেন পরিবারের এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, ‘ওবামা খুবই চিন্তিত। কারণ তিনি জানেন কমলা এই নির্বাচনে জিতবেন না।’

তিনি বলেন, ওবামা জানেন যে কমলা যোগ্য নন। কারণ তিনি কখনো সীমান্তেই যাননি। সেখানে অভিবাসীদের স্বাস্থ্যবীমা খুবই জরুরি। কিন্তু বিষয়টি নিয়ে তিনি কোনো পদক্ষেপ নেননি, কথাও বলেনি। কিন্তু প্রেসিডেন্ট হতে হলে আপনাকে জানতে হবে কী বলতে হবে আর কী বলা যাবে না।

ওবামা চেয়েছিলেন অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি যেন এবার নির্বাচনে প্রার্থী হন। ওই সূত্র জানান, কমলাকে মনোনিত করায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ। সেজন্যই তিনি সমর্থন দিচ্ছেন না।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ