শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় ক্রীড়াঙ্গণের উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির তিনি বলেন, “আমি ব্রহ্মরাজপুর ইউনিয়নের সন্তান, এই ইউনিয়নকে একটি নান্দনিক ইউনিয়ন তৈরীর স্বপ্ন দেখি। আমি আপনাদের সহযোগিতায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলকে সদর উপজেলার স্মার্ট বিদ্যালয় হিসাবে গড়ে তুলেছি। ব্রহ্মরাজপুর ইউপি নির্বাচনে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে নির্বাচিত হয়ে মডেল ইউনিয়ন করতে চায়। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, মহান আল্লাহ তায়ালা আমাকে সব দিয়েছেন। আমি ‘মা’ ফাউন্ডেশনের নামে জনকল্যাণে দীর্ঘদিন যাবৎ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি নির্বাচিত হলে গরীবের হক মেরে খাবোনা। জনগণ আমাকে তাদের প্রয়োজনে খোঁজার আগেই আমি তাদের কাছে পৌছে যাবো ইনশাল্লাহ।”
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. আবুল খায়ের, ইউপি সদস্য শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম গাজী, সদর উপজেলা স্কাউটস্ সম্পাদক মনোরঞ্জন মন্ডল ও হাফেজ এনামুল ইসলাম প্রমুখ। ক্রীড়াঙ্গণের উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে লবনগোলা ইয়ং স্টার ক্লাব, ব্রহ্মরাজপুর সরদারপাড়া তারুণ্যের আলো যুব সংঘ, মাছখোলা আদর্শ যুব সংঘ, গোয়ালপোতা পশ্চিম পাড়া যুব সংঘ, নুনগোলা লাল সবুজ ইয়ং স্টার ক্লাব, ব্রহ্মরাজপুর ইউনাইটেড ইয়ং স্টার ক্লাবসহ বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, খেলোয়াড়সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার