সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আলহাজ্ব’ নেই নামের শুরুতে, তাই নিয়ে হামলা-মামলা!

নাটোরের গুরুদাসপুরে হালখাতার কার্ডে নামের আগে আলহাজ্ব না লেখায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বুধবার রাত ১০টার দিকে থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযোগে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ওই গ্রামের হাজী আমিনুল ইসলামের নেতৃত্বে বুধবার বেলা ১১টার দিকে কামাল এবং জিয়ারুলসহ বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে রড, বাটাম ও হাসুয়া দিয়ে আক্রমণ করে পাঁচজনকে গুরুতর জখম করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দাদুয়া গ্রামের আনোয়ার হোসেনের সিট কাপড়ের দোকানে বকেয়া ছিল প্রতিবেশী আমিনুল হকের। সেই বকেয়ার হালখাতার কার্ডে নামের আগে আলহাজ্ব না লেখায় তার স্বজনদের ক্ষোভ ছিল দোকানি আনোয়ার হোসেনর ওপর। হালখাতার কার্ডে নামের আগে আলহাজ্ব না লেখায় ওই ঘটনার সূত্রপাত ঘটে।

আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা রিক্তা বেগম (২৮) ও তার স্বামী আনোয়ার হোসেন (৩৭) গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় আবু জাফর (৬৭) ও তার স্ত্রী সুফিয়া (৫৮) এবং ছেলে সাহাবুলকে (৩৮) রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।

মামলার বাদী আবু জাফরের ছেলে জহুরুল ইসলাম বলেন, কোনো বিবাদ নেই, শুধু আধিপত্য বিস্তারের কারণে আমাদের পরিবারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

হাজী আমিনুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক বিরোধের জেরে উভয়পক্ষে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ হামলায় আমাদেরও তিনজন আহত হয়েছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে একটি বিশেষ টিম কাজ করছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু