বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে আ.লীগ নেতা পলাশের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনে স্লুইস গেট পরিষ্কার অভিযান

আশাশুনিতে আওয়ামীলীগ নেতা ওমর ছাঁকি পলাশের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের স্লুইস গেট পরিষ্কার অভিযান পরিচালিত হয়েছে।

জানা গেছে, আশাশুনির কুল্যা ইউনিয়নের আমাদি বিলের পানি নিষ্কাসনের একটি মাত্র স্লুইস গেট নদীর পলি দ্বারা ভরাট হয়ে যাওয়ায় বৃহত্তর কুল্যা ও চাঁদপুর বিলের পানি দীর্ঘদিন ধরে নিষ্কাসনের পথ বন্ধ ছিলো। যার ফলে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবত জলবদ্ধতার সাথে লড়াই করে যাচ্ছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে আ.লীগ নেতা ওমর ছাঁকি পলাশের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ সম্মিলিত ভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে পলিমাটি অপসারণ করে স্লুইস গেট পরিষ্কার করে এ অঞ্চলের বিলের পানির নিষ্কাসনের পথ করেছেন।

দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ওমর ছাঁকি পলাশ বলেন, এটা সকলের পরিশ্রমের ফসল। কৃষক ভাইয়েরা এবার মৌসুমে ফসল ঘরে তুলতে পারবেন।

স্লুইস গেট পরিস্কার অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মাজেদ গাজী, বিশিষ্ট সমাজসেবক মাওলানা ইউসুফ, কামরুল ইসলাম, সুমন গাজী, সাংবাদিক আজিজুল ইসলাম, বাদশা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন