বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদারতার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

প্রেস বিজ্ঞ‌প্তি: উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিকাল ৩টায় বুড়াখারাটি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব কুমার দাশ। তিনি বলেন, “যুব সমাজকে কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তি দক্ষতায় সমৃদ্ধ করতে হবে। বর্তমান প্রজন্মের যুবকরাই ভবিষ্যতে দেশের উন্নয়নের প্রধান ভূমিকা পালন করবে।” এছাড়াও তিনি উদারতা যুব ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের আহম্মেদকে জেলার সেরা যুব সংগঠক নির্বাচিত হওয়ায় গর্ববোধ প্রকাশ করেন এবং তাঁর নেতৃত্বে সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা কামনা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব কুতুবউদ্দীন, জনাব লুৎফর রহমান, জনাব মোস্তাফিজুর রহমান এবং ইউপি সদস্য জনাব আঃ রাজ্জাক। তাঁরা যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পরিবেশ রক্ষায় যুব সমাজের ভূমিকা সম্পর্কে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। বিকাল ৪টা ৩০ মিনিটে মাড়িয়ালা’য় উদারতার প্রধান কার্যালয়ে উপকূলীয় অঞ্চলের ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে “যুব কণ্ঠ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতি বলেন, “উপকূলের যুব সমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন জরুরি।” অপর শিক্ষার্থী অপি বলেন, “আমরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় ভুগলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।” সভায় সভাপতিত্ব করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ শিমুল এবং সঞ্চালনা করেন আবু তাহের। সভাপতির বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সবসময় যুবদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। উপকূলের যুব সমাজকে আরও ক্ষমতায়িত করতে আমরা ধারাবাহিকভাবে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।” অনুষ্ঠানে স্বাধীন, দেলোয়ার, ফুয়াদ, পলাশ, রুহান, সুমন, সোহেল, সুমাইয়া, আকাশসহ সংগঠনের সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। দিবস উদযাপনের পরিকল্পনা ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন