বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আদালতের নির্দেশ উপেক্ষা করে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আদালতের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা সদরের এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মৃত বিলায়েত গাজীর ছেলে আহম্মদ আলীর পরিবার জানান, পৈতৃক সূত্রে পাওয়া দেবহাটা মৌজার ১৪৬০ খতিয়ানের দাগ নং-২৪৫৬, ২৪৫৭, ২৪৫৮ ও ২৪৫৯ দাগের সম্পত্তির ৬০ শতাংশের জমিতে যাওয়ার জন্য একটি চলাচলের পথ ছিল। কিন্তু অপরপক্ষ মোহাম্মাদালী ও শাহাজান আলীর সাথে চলাচলের পথ নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে বিচার দিলে গ্রাম্য আদালতে অপরপক্ষ বার বার হাজির না হলে পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুবিচারের আবেদন করি।
তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। যেখানে খতিয়ানে উল্লেখিত ০.৬০৭৫ একর জমি আমার ভোগদখলকৃত জমিতে যাওয়ার জন্য একটি রাস্তার স্কেচ ম্যাপে পথের নকশা অঙ্কন করে যাতায়াতের পথ তৈরি করে সীমানা নির্ধারণ করা হয়। এরপর ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারী ৫১৯ নং দলিলে আহম্মদ আলী উক্ত তফসিল ভূক্ত জমি থেকে ০.৫৬৫০ একর জমি কন্যাদের নামে রেজিস্ট্রি করে দেই। দলিল মোতাবেক কন্যারা ১৫৯৩ নাম জারি খতিয়ানের অন্তভূক্ত হলে প্রতিপক্ষ আরো বেপরোয়া হয়ে ওঠে। আমার কোন কন্যা সন্তান না থাকায় বিভিন্ন ভাবে হুমকি ও হয়রানি করে আসছিল। উক্ত জমিতে চলাচলের রাস্তা আবারও বন্ধ করে দিলে আমার মেয়ে সাবিনা ইয়াসমিন বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ১৩৩ ও ১৪২ ধারা মোতাবেক প্রতিকার প্রার্থনা করে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি পর্যবেক্ষণ করে চলতি বছরের গত ২৮ জুলাই চলাচলের পথ উন্মুক্ত এবং পথে কেউ কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এই মর্মে ব্যবস্থা নিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।
এরই প্রেক্ষিতে রবিবার (১০ আগস্ট) দেবহাটা থানা ওসির সহযোগীতায় উক্ত পথ উন্মুক্ত করে পুনরায় চলাচলের উপযুক্ত করা হয়। কিন্তু প্রতিপক্ষরা আদালতের নির্দেশ উপেক্ষা করে মঙ্গলবার দিবাগত রাতে উক্ত রাস্তায় বাঁশ দিয়ে বেড়া প্রদান করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। বর্তমানে তারা বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করায় আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।

এবিষয়ে প্রতিপক্ষ মোহাম্মাদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জমির মাঝখান থেকে রাস্তা করায় আমরা বন্ধ করে দিয়েছি। জমি মাপ না হওয়া পর্যন্ত রাস্তা দেওয়া হবে না বলে জানান তিনি।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, আদালতের নির্দেশ মোতাবেক নতুন ভাবে রাস্তা উন্মুক্ত করা হয়। আহম্মদ আলীর পুত্র সন্তান না থাকায় প্রতিপক্ষরা কোন ভাবে সুষ্ঠ করে সমাধান মেনে না দিয়ে বিরোধ আসছে। আদালতের নির্দেশ পরবর্তী নতুন ভাবে রাস্তা বন্ধের বিষয়টি আমি জেনেছি। বিজ্ঞ আদালত অবমাননার বিষয়ে আমাদের নির্দেশ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।

একই রকম সংবাদ সমূহ

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল