মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ায় ইউপি সদস্যে আলাউদ্দিন গাজীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ

কৃষ্ণ ব্যানার্জী সাতক্ষীরা: আশাশুনি উপজলার আনুলিয়ায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দীন গাজীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানির পর স্থানীয়রা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে নয়াখালী মসজিদের মাঠে দাঁড়িয়ে এই প্রতিবাদ জানান স্থানীয় মুসলিরা।

নয়াখালী গ্রামের বাসিন্দা জাবেদ আলী পাড়, আব্দুস সালাম সরদার, জবেদ আলী, ইসহাক আলী, কুরমান শেখ, শেখ সালাম সহএকাধিক ব্যক্তিরা জানান, আনুলিয়া ইউনিয়নের সদস্য ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন গাজী একজন সৎ ও নির্ভীক ইউপি সদস্য। তার বড় ভাই জলিল গাজী এই ওয়ার্ডের একাধিক বার সদস্য ছিলেন।

তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগ করার কারণে এলাকায় জামাত-শিবিরের তান্ডবের ২০১৩ সালে তাকে মারপিট হাত পায়ের রগ কেটে ক্ষতিগ্রস্ত করা হয়। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

তারা আরো জানায় এই ওয়ার্ডে অনেকেই ইউপি সদস্য হয়েছেন কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথা কেউ দেখেনি। এমনকি আমাদের একমাত্র নামাজ পড়ার মসজিদটিও সংস্কারের অভাবে বেহাল দশা। যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

ইউপি সদস্য আলাউদ্দিন আমাদের কথা চিন্তা করে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে ওয়াদা বেড়িবাঁধের রাস্তার ইট না নষ্ট করে গ্রামের মধ্যে ছোট ছোট রাস্তা এবং অবহেলিত মসজিদের সংস্কারের জন্য ১০ হাজার ইট প্রদান করেন। ইতিমধ্যে গ্রামের মধ্যে ছোট ছোট রাস্তা কাজ শুরু হয়েছে মেম্বার তার নিজের অর্থ দিয়ে বালি করাই করে রাস্তা শুরু করেছেন।

কিন্তু নির্বাচনে পরাজিত প্রতিপক্ষরা তার এই উন্নয়ন বাধাগ্রস্থ করতে একের পর এক ষড়যন্ত্রই মেতেছে তারা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করছেন।

আনুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দিন গাজী জানান, হাজরাখালী খেয়াঘাট (বিছট) থেকে নয়াখালী মসজিদমুখী বেড়িবাঁধের ওপরে মাটি দিয়ে সংস্কারের কাজ শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড। ওই রাস্তার ব্যবহৃত পুরাতন ইট তুলে মসজিদসহ ভিতরে কিছু রাস্তায় রাখা হয়।

পরে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে নয়াখালী গ্রামের ছোট ছোট দশটি রাস্তা এবং মসজিদ সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু আমার প্রতিপক্ষরা ইট বিক্রয় করা হয়েছে দাবি করে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, বিছট নয়াখালী বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হলে ইউপি সদস্য আলাউদ্দিন ফোন দিয়ে জানান। আমি ইট গুলো তার হেফাজতে রাখতে বলি। এরপর থেকে নানা কথা শুনি।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা