রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়া প্রতারক ঝর্ণা খাতুনের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার আনুলিয়ায় ঝর্ণা খাতুন নামে এক প্রতারক মহিলার খপ্পরে পড়ে ৩৫ পরিবার সর্বশান্ত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে বিছট খোলপেটুয়া নদী সংলগ্ন বেড়িবাঁধের উপর প্রতারক ঝর্ণার গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন পালন করা হয়। প্রতারক ঝর্ণা বিছট গ্রামের ফজলু মোড়লের স্ত্রী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বিছট গ্রামের কামরুল ইসলামের স্ত্রী মনিরা পারভিন বলেন, রিছট গ্রামের ফজলু মোড়লের স্ত্রী ঝর্ণা খাতুন দীর্ঘদিন ধরে বেসরকারি সংস্থা ব্রাক, ইসলামী ব্যাংক , আশা,গণমুখী ও গ্রামীণ ব্যাংকের সভা নেত্রীর দায়িত্ব পালন করে আছেন।

প্রতিটা সমিতির কর্মকর্তারা তার বাড়িতে বসে সদস্যদের কাছ থেকে কিস্তি আদায় করেন। সেই সুবাদে অসাধু কর্মকর্তাদের জোক সাজে সমিতির অন্যান্য সদস্যদের কাছ থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে ৩৫ পরিবারের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা উত্তোলন করে নিয়েছে। বিষয়টি জানাজানি হলে অসুস্থতার ভান করে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন প্রতারক ঝর্ণা।

শুধু মনিরা নয় ময়না, সুমাইয়া, অনিতা, শরিফা, আলাপি রেখা, শাহানারা, মুসলিমা, কাকুলি সুমিতা সাজু লতিফা মনিকা,মঞ্জুয়ারা, রোজিনা, রাশিদা অভিযোগ করে বলেন, খোলপেটুয়া নদীতে সারাদিন নদীতে মাছ ধরে অর্জিত টাকা ঝর্ণার হাতে তুলে দেয়। ঝর্না আমাদের নিঃস্ব করে চলে গেছে। আমরা এখন কি করবো কোথায় থাকবো কোথায় কি করব আমরা বুঝতে পারছি না। মানববন্ধন থেকে প্রতারক ঝর্না খাতুনের গ্রেপ্তার দাবি জানান ভুক্তভোগীরা।

অভিযুক্ত ঝর্ণার স্বামী ফজলু মোড়ল বলেন, এত মানুষের কাছ থেকে আমার স্ত্রী টাকা নিয়েছে তা আমার জানা নেই। আমার যা নিয়ে কেউ টাকা দেয়নি। তবে স্ত্রী অসুস্থতার কারণে বাইরে রয়েছে। ২/১ দিনের মধ্যে বাসায় ফিরবে। আমার স্ত্রীর কাছে টাকা পেলে প্রত্যেকের টাকা ফেরত দেয়া হবে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাটি আপনার মুখে শুনলাম। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী,বিস্তারিত পড়ুন

১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১০বিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু