সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কুল্যায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যায় গ্যাস ট্যাবলেট খেয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

গৃহবধুর নাম তাসলিমা খাতুন (২৫)। তিনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ইসমাইল সরদারের স্ত্রী ও কুল্যা গ্রামের মুনসুর সরদারের মেয়ে।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয় এবং শুক্রবার (১৪ জুন) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

মৃত তাসলিমার পিতা জানান, বৃহস্পতিবার তাসলিমা শ্বশুর বাড়ি থেকে বুধহাটা বাজারে আসে এবং সেখান থেকে কয়েকটা গ্যাস ট্যাবলেট কিনে খায়। পরবর্তী পেটের ব্যাথা শুরু হলে বাহাদুরপুর শ্বশুরবাড়ি গিয়ে ছটফট করতে থাকে। সেখান থেকে তাকে প্রথমে চিকিৎসকের কাছে ও পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার পেটে ৮ মাসের একটি সন্তান ছিল। শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করলে শ্বশুরবাড়ি বাহাদুরপুর গ্রামে পারিবারিক কবরস্থানর তাকে দাফন করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, প্রাথমিকভাবে আমরা সুরতহাল রিপোর্ট শেষ করে লাশ ময়না তদন্তের জন্য পাঠাই। ময়না তদন্ত শেষে আজ শুক্রবার তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী