রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির পিরোজপুরে একটি ঘেরে মাছ মেরে লুটপাট, হামলা, ভাংচুরের অভিযোগে এজাহার দায়ের

আশাশুনি ব্যুরো : আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর মৌজায় একটি ঘেরে মাছ মেরে লুটপাট, হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এব্যাপারে ভোলানাথপুর গ্রামের মৃত হাজী আব্দুর রহমান মোল্যার পুত্র আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে আশাশুনি থানা ও সেনা ক্যাম্প বরাবর এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানাগেছে, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার সময় পিরোজপুর গ্রামের মৃত আনছার সরদারের পুত্র আবুল হোসেন, দূর্গাপুর গ্রামের মৃত নূরুল আমিন সরদারের পুত্র আনোয়ার পারভেজ গংরা বেআইনীভাবে দলবদ্ধ হয়ে দা, লাঠি, লোহার রড, মাছ ধরার টানা জাল, খেপলা জাল, ঝুড়ি বস্তা নিয়ে আবু বক্কারের ঘেরের কর্মচারী আমিরুলকে মারপিট করে তাড়িয়ে দেয়। তখন আমিরুল আবু বক্কার সিদ্দিককে জানালে তিনি ঘেরে এসে মাছ ধরতে নিষেধ করেন। নিষেধ করার পর পরই আসামীরা আবু বক্কারকে হত্যার হুমকি দিয়ে মারার জন্য এগিয়ে আসেন। এসময় আসামীরা আবু বক্কার সিদ্দিকের ঘের থেকে সাদা মাছ যার আনুমানিক ১ লক্ষ টাকা, আটন পাটা নেট যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ও বিভিন্ন জিনিষপত্র ভাংচুর বাবদ ১৫ হাজার টাকা ক্ষতিসাধন করে চলে যায়। এব্যাপারে আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে ১৭ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর