বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের প্রশাসনিক কার্যক্রম সচল করার নিমিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো : অধ্যক্ষের অফিসের তালা খুলে প্রশাসনিক কার্যক্রম সচল করার নিমিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে যৌথ আলোচনা সভায় সভাপত্বি করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান। সভায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণা রায় বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজকর্ম ও শিক্ষা কার্যক্রম ব্যবহত হচ্ছে মর্মে অফিস কক্ষে তালা খোলা সহ প্রশাসনিক কার্যক্রম সচল করার জন্য কলেজিয়েট স্কুলের দাতা সদস্য রফিকুল ইসলামকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গত ২৬ সেপ্টেম্বর তদন্ত কমিটির প্রধান সহ ৪ সদস্য ও স্কুলের শিক্ষকবৃন্দ তদন্ত পূর্বক অফিস কক্ষের তালা খুলে যৌথ সভায় মিলিত হন। এসময় বক্তব্য রাখেন তদন্ত কমিটির প্রধান দাতা সদস্য রফিকুল ইসলাম সানা, অভিভাবক সদস্য নাসির উদ্দীন সানা, শিক্ষক প্রতিনিধি এসএম মাহফিজুল ইসলাম, কলেজ শাখার সদস্য আমিরুল ইসলাম ফকির, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এসএম আজিজুল ইসলাম সানা, উজ্জল সানা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীবিস্তারিত পড়ুন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনেবিস্তারিত পড়ুন

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলেবিস্তারিত পড়ুন

  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • নভেম্বর থেকে জানুয়ারি মাসে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা
  • ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে
  • এনআইডি সংশোধনের আড়ালে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি
  • ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • আ.লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে-পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মিরা: নাহিদ ইসলাম