বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউরোপে টিকার আওতায় ৭০ শতাংশ মানুষ

বিশ্বজুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট চোখ রাঙালেও ইউরোপে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এই ভাইরাস। মহাদেশটিতে এ পর্যন্ত ৭০ শতাংশের বেশি প্রাপ্ত বয়স্ক টিকার আওতায় এসেছেন বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইয়েন। যদিও ডেল্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইয়েন বলেন, ইউরোপজুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে। এটি প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ জুলাই) ব্রাসেলসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ পর্যন্ত ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক জনগণ টিকার আওতায় এসেছেন। এ ছাড়াও, এদের মধ্যে ৫৭ শতাংশ মানুষেই দুই ডোজ টিকা নিয়েছেন বলেও দাবি করেন জোট প্রধান।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনার সংক্রমণরোধে ফেডারেল বা সরকারি শ্রমিকদের বাধ্যতামূলক টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার।

তবে টিকার আওতায় এলেও জনগণকে বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবসে ঘটা করে করোনার বিরুদ্ধে বিজয় উদযাপনের পর থেকেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ। কয়েকটি অঙ্গরাজ্যে পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, নতুন করে বিধিনিষেধ আরোপের কথাও ভাবছে স্থানীয় প্রশাসন। এমনকি বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনাও জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেসসহ কয়েকটি শহরে।

এ অবস্থায় সংক্রমণ রোধে দেশটির ফেডারেল শ্রমিকদের টিকার আওতায় আনার কথা ভাবছে বাইডেন সরকার। মঙ্গলবার (২৭ জুলাই) ভার্জিনিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, করোনা প্রতিরোধে দেশের সব নাগরিককে টিকার আওতায় আনার কোনো বিকল্প নেই।

তবে টিকার আওতায় এলেওম বাধ্যতামূলক মাস্ক পরিধানের ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। একইসঙ্গে যেকোন ইনডোর পাবলিক প্লেসেও বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, আমাদেরকে বুঝতে হবে ভাইরাসটি প্রতি মুহূর্তে তার ধরন পরিবর্তন করছে। আর তাই আমাদেরকে শুধু টিকা নিলেই হবে না, মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। বাইরে বের হলেই মাস্ক পরতে হবে, এমনকি সেটা কোন ইনডোর পাবলিস প্লেস হলেও। আর তবেই কেবল একজন থেকে অন্যজনে এটি সংক্রমিত হতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ