বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার কওমী শিক্ষক

সাতক্ষীরার পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার এক ছাত্রকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পায়ুপথে যৌন নিপীড়ন করার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মুছআব বিল্লা (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে মাগুরা জেলা সদরের বন্যতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই ছাত্রের মা হোসনে আরা বাদী হয়ে গত ৯ জুলাই পাটকেলঘাটা থানায় মাদ্রাসা শিক্ষক হাফেজ মুছআব বিল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত শিক্ষক মুছআব বিল্লা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার দুসরাইল গ্রামের মাওলানা সামছুল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মোস্তাফিজুর রহমান ও বাদিনী হোসনে আরার ছেলে (১২) পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার নাজেরা বিভাগে (হাফেজী) পড়ালেখা করতো। গত ২৭ এপ্রিল ও ২৬ মে পৃথক পৃথক দু’দিন তাদের ছেলেকে ডেকে নিয়ে শিক্ষক হাফেজ মুছআব বিল্লা মাদ্রাসার সিঁড়ির ঘরের পাশের ক্লাস রুমে ও ছাদে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ও দেখান তিনি। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে পাটকেলঘাটা বাজারের গ্রাম্য চিকিৎসক এমএ মামুনকে দেখান।

পরবর্তীতে সে আবারও অসুস্থবোধ করলে গত ৪ জুলাই রাত ১০টার দিকে মোবাইলে তার বাবাকে ঘটনার বিষয়ে জানান। এরপর ৯ জুলাই তার মা বাদী হয়ে হাফেজ মুছআব বিল্লার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে ভোর রাতে গ্রেপ্তার করা হয়।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক মো. রোকন মিয়া জানান, বেশ কিছুৃদিন ধরে তিনি পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে মাগুরা জেলা সদরের বন্যতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে সেখান থেকে পাটকেলঘাটায় থানায় আনা হয়েছে।

এ ব্যাপারে পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনিরুল হক বলেন, ঘটনাটি জানার পর ম্যানেজিং কমিটির সভা ডেকে ওই শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গ্রেপ্তারকৃত আসামী মুছআব বিল্লা মামলার ঘটনা সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তীমূলক জবানবন্দীও প্রদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয়বিস্তারিত পড়ুন

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার