মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি-সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার

শিক্ষকদের সংগঠনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের মধ্যে কাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচন নিয়ে শিক্ষক সমাজে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার প্রায় ৮০০ শিক্ষক প্রতিনিধি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদায়ী সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

এদিকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলিশখালী মাগুরা কে এম এস সি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ ও ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ কবির।

নির্বাচন ঘিরে প্রার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চবিস্তারিত পড়ুন

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তালা ব্রজেন দে সরকারিবিস্তারিত পড়ুন

  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন