মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

গাজী হাবিব, সাতক্ষীরা:
দীর্ঘ ৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর। পরে মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক জে.এম দাউদ মাসুদ খান অর্ঘ্য, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোল্লা শাহাজুদ্দীন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম হেদায়েত কবীর হৃদয়, সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিল ঘিরে বিকাল সাড়ে তিনটা থেকে সাত উপজেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খুলনা রোড মোড়ে সমাবেত হতে থাকে।

এদিকে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ কমিটি আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ছাত্রসমাজের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষাঙ্গনে সহনশীল পরিবেশ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকবে। তারা সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে একযোগে কাজ করার আহবান জানান।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করে সংগঠনের সকল কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী আবু রায়হানকে সভাপতি এবং জে.এম দাউদ মাসুদ খান অর্ঘ্যকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা

সাতক্ষীরায় নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিস্তারিত পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর)বিস্তারিত পড়ুন

  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল