সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সহায়তা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে সাড়া দেওয়ার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “যত্ন নিতে, সহায়তা করতে এবং সাড়া দিতে তরুণদের দক্ষতায় ক্ষমতায়ন” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সাতক্ষীরার তালায় গ্রীনম্যানের প্রধান কার্যালয়ে ইউনেস্কো ও সেভেন্টিনের সহযোগিতায় গ্রীনম্যান এবং মাইন্ডির যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন মরিয়ম বিনতে হাসান ফারিন।
তিনি অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সহপাঠী ও কমিউনিটির সদস্যদের প্রয়োজনের সময় মানসিক সহায়তা প্রদান এবং সংকটময় পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার এবং মাইন্ডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেহানুজ জামান।

রেহানুজ জামান বলেন, “সাতক্ষীরার তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। সবাই একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

এ সময় দুই সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা