রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল

সাতক্ষীরার তালায় শুক্রবার জুমার নামাজের পর ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের আয়োজনে পুরাতন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নারী-পুরুষের ওপর নির্যাতন, হত্যা, বাড়িঘর, মসজিদ ও কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নির্যাতন বন্ধের দাবি জানান তারা।

প্রতিবাদ সভায় মোঃ অহিদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাওলানা সাইফুল্লাহ আজাদী, মাওলানা আব্দুস সালাম ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মাইনোরিটি রাইটস গ্রুপের সহায়তায় ‘অগ্রগতি সংস্থা’ কর্তৃক বাস্তবায়িতবিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন

প্রকৃত মানবতার সৌন্দর্য লুকিয়ে থাকে অন্যের মুখে হাসি ফোটানোর মাঝে। সেই লক্ষ্যকেবিস্তারিত পড়ুন

  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন