বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ইনশাআল্লাহ জুনে ফিরছি’—বলে চলে গেলেন হামজা

গেল ১৭ মার্চ হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে। উৎসবমুখর সেই আমেজের ইতি ঘটলো আজ। ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে গেছেন এই প্রবাসী ফুটবলার।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে গতকাল সকালেই শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে ঢাকার বিমানে চড়ে বাংলাদেশ দল। পরে বিকালে ঢাকা পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ সময় দলের সঙ্গে ফিরেছেন হামজা চৌধুরীও। যদিও শুধু এক রাতের জন্য। আজ তিনি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। আর বাকিরা যে যার যার ক্লাবে যোগ দিবেন অথবা চলে যাবেন ঈদের ছুটি কাটাতে বাড়িতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হন, তবে তার আগে এত উষ্ণ অভ্যর্থনার জন্য ভক্ত এবং অন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে হামজাকে বলেন, ‘এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বোঝাতে পারবো না। ধন্যবাদ, ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

এরই মধ্য দিয়ে হামজার ১০ দিনের বাংলাদেশ সফর শেষ হলো। পরবর্তীতে আগামী ১০ জুন সিংগাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার।

আগামী ২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ আছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শেফিল্ড। পয়েন্ট শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে শেফিল্ড। টেবিলে পাঁচে থাকা কভেন্ট্রির বিপক্ষে ম্যাচটি মিস করতে চাইবেন না তিনি। তাই তার তড়িঘড়ি করে ফিরতে হচ্ছে ক্লাবে যোগ দিতে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী