রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তামিম ধূমপায়ী, তাকে আমরা ধূমপান করতে দিচ্ছি না– বললেন ডাক্তার

তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর থেকে হাসপাতালেই আছেন। তবে তিনি ঈদের আগেই বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

তার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার অবশ্য রীতিমতো বোমা ফাটিয়েছেন একটি। জানিয়েছেন, তামিম ধূমপানে অভ্যস্ত। তবে তার এ অভ্যাস তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে কারণে তাকে তা করতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন তালুকদার বলেছেন, ‘এখন যেটা হবে, সেটা হলো রিহ্যাবিলিটেশন। রিস্ক ফ্যাক্টর মিটিগেশন, ওর যে রিস্কগুলো আছে। হি ইজ আ স্মোকার। হি হ্যাভ টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্মোকিংটা হঠাৎ করে ও ছাড়তে…, প্রথমে তো ও বলেছিল আমি ছাড়তেই পারব না।

তামিমকে ধূমপানের বিকল্প ব্যবস্থাও ‘ভেপও’ নিতে নিষেধ করেছেন ডাক্তার। তার কথা, ‘পরে বললো আস্তে আস্তে ছাড়বো, ভেপ নেবো। আমি বললাম না, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপর আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে, নিকোটিন প্যাচ বা নিকোটিন গাম আমরা দিই, হি এক্সেপ্ট ইট। এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তুু আমরা এলাউ করতেছি না। কারণ এই সিগারেট খাইলে আবার উনার যে সমস্যাটা হইছিল, ভিটিপি; আবার হতে পারে।’

সংবাদ ব্রিফিংয়ে ছিলেন এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদও। তিনি জানান তামিম শিগগিরই বাসায় ফিরতে পারবেন।

তিনি বলেন, ‘তামিম ভালো আছেন, সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। আজকে স্যার দেখার পর সিসিইউ থেকে তাকে রুমে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এরপরই তিনি বাসায় যেতে পারবেন।’

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার