মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি

সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন সাতক্ষীরার কৃতি সন্তান জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। ১৫ সেপ্টেম্বর সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই পুরস্কার নেবেন সাতক্ষীরার এই তরুণী। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তুলে দেওয়া হবে এই পুরস্কার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর কয়েকটি ক্যাটাগরিতে ১২ জনকে দিচ্ছে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এতে আফঈদা মনোনীত হয়েছেন ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে মনোনীত আরেকজন বান্দরবানের উছাই মং মারমা।

এই পুরস্কারের জন্য যুব উন্নয়ন ও কর্মসংস্থান ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন তিন জন। শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে দুইজন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা ক্যাটাগরিতে দুইজন এবং জ্যেষ্ঠদের প্রতি আদর্শসেবা ক্যাটাগরিতে তিনজন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

যুব কল্যাণ তহবিল আইন-২০১৬ অনুসারে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড গত কয়েক বছর ধরে দিয়ে আসছে সরকার।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা