বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসকন হাসিনার পতনের পর কেন প্রতিবাদ-আন্দোলন করছে

ইসকনকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটা সংগঠন সম্প্রতি যা করছে, আমি তাদের নামও নিতে চাই না। দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে। একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা দাবি নিয়ে মিছিল, লং মার্চের ঘোষণা দেয় না। কেন এখানে (বাংলাদেশ) করা হয়।

এত বছর ধরে যে নির্যাতন, নিপীড়ন করেছে, তখন কোনো প্রতিবাদ না করে শেখ হাসিনার পতনের পরপর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই আন্দোলনটা কেন করতে হবে।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ‘ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

‘তারা এদেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কারও অধীনে নাকি যে ব্যবস্থা নেবে। আর তারাও (ভারত) বিবৃতি দেয়। ’

‘এই যে জুলাই আগস্টে হাজারও মানুষকে মেরে ফেলা হয়েছে, এই নিয়ে তো কোন বিবৃতি দেখলাম না। অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এই নিয়ে তো কোন বিবৃতি নেই। একজনকে গ্রেফতার করলে বিবৃতি দিবেন, আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দিবেন না এটা পক্ষপাতমূলক।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মোহাম্মাদ আজম খান। এ সময় বক্তৃতা করেন সংগঠনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি এনায়েত উল্লাহ হাফেজজী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী