সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একাত্তরে কলারোয়ার বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান লাল্টু

একাত্তরে কলারোয়ার বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপজেলা
চেয়ারম্যান লাল্টুরোয়ার বালিয়াডাঙ্গায় ১৯৭১
এ বালিয়াডাঙ্গা
যুদ্ধের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার
(২০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক
বিদ্যালয়ে ওই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেড়াগাছি ইউনিয়ন
পরিষদের সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল
ইসলাম লাল্টু। এর আগে কেঁড়াগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে
অনুষ্ঠানে ৭১ এর ৮নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ
বীর বিক্রম অনলাইনে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এর
অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার
বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম,
বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা
সন্তান কমান্ড এর সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, বীর মুক্তিযোদ্ধা
আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল
মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি
পরিচালনা করেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর
সহ.সম্পাদক দেলোয়ার হোসেন। কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
ভুট্টো লাল গাইনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার
শতাধিক শিক্ষানুরাগী মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০সেপ্টেম্বর ১৯৭১বালিয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবসে
বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি