সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে স্বৈরাচার ও ফ্যাস্টিট পতনের আন্দোলন কে বেগবান করা ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব – নির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও দূর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালক ড. খাঁন মীজানুল ইসলাম (সেলিম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সমাজ সেবক আঃ গফুর খোকন, অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক মাওলানা ওমর আলী, শিক্ষক আঃ গফফার, মুফতি মতিউর রহমান, সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও স্টাফ গন।

প্রধান অতিথি বলেন, জুলাই আন্দোলনে দেশে স্বৈরাচার ও ফ্যাস্টিটের পতনের হয়েছে যাদের আত্নত্যাগের মাধ্যমে তাদের আত্নত্যাগ কে স্মরণ করতে হবে। যদি ছাত্ররা আত্নত্যাগ না করতো তাহলে আজো দেশ স্বৈরাচারের দাসত্বে বন্দী থাকতো, দেশের মানুষ জেলখানার মত জীবন যাপন করতো। সেজন্য ইতিহাসের পাতায় আবু সাঈদ,ওয়াসিমদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এবং জাতি চিরকাল স্মরণ করবে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। দেশের মানুষ এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে – বলে উল্লেখ করে বলেন, দেশে যাতে আর কোন স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে সেজন্য ছাত্রদের সজাগ ও সচেতন থাকাতে হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের পর নব – নির্বাচিত সভাপতি ড. খাঁন মীজানুল ইসলাম সেলিম কে ফুলেল শুভেচছা জানান মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী। পরে সভাপতি মহোদয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের ও অতিথিবৃন্দের হাতে একটি করে ক্যাপ পরিয়ে দেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা ওমর আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল