শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩০ ঘন্টার মধ্যে হত্যাকারী গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার!

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ইজিবাইক চালক হাসান আলী হত্যা ও ইজিবাইক ছিনতায়ের ঘটনায় ৩০ ঘন্টার মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর গ্রাম থেকে ঘাতক ইব্রাহিম (৩৬) কে গ্রেফতার ও একই ইউনিয়নের উত্তর নবীনগর এলাকা থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ।

হত্যার স্বীকার হাসান আলী (৫০) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলীর ছেলে এবং ঘাতক ইব্রাহিম হোসেন একই উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর গ্রামের মৃত, মুজিবর রহমানের ছেলে।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ১১ জুলাই কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে ইট ভাটার সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের একটি কালভার্টের নিচ থেকে ইজিবাইক চালক হাসান আলীর লাশ উদ্ধার করা হয়। এঘটনায় একই দিন বিকালে নিহতের ছেলে বাবলুর রহমান বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলা দায়ের করার পর সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুল ইসলামের তত্ত্বাবধানে তিনি নিজে ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায়ের নেতৃত্বে একটি টিম কলারোয়া-ঝিকরগাছা সড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ১৩ জুলাই রাতে ঝিকরগাছা উপজেলা থেকে হত্যাকারী ইব্রাহিম হোসেনকে ইজিবাইকের চাবিসহ গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেন। গতকাল ১৪ জুলাই ঘাতক ইব্রাহিমকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত ইব্রাহিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে হত্যার দায় স্বীকার করে বলেন, যশোরের নাভারন এলাকা থেকে ঘুমের ঔষধ কিনে কোমল পানিও স্পিড এর বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে চালক হাসানকে অজ্ঞান করে। পরে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পা বেঁধে মরদেহ কালভার্টের নিচের পানিতে ফেলে দেয়। হত্যার কারণ হিসেবে ঘাতক দাবি করেন, এলাকায় সে অনেক ঋণ হয়ে গেছে। ঋণ পরিশোধ করতে সে ইজিবাইক ছিনতাই করার জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছে।

প্রসংগত; গত ১১ জুলাই কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে একটি ইট ভাটার সামনে একটি কালভার্টের নিচ থেকে ইজিবাইক চালক হাসান আলীর লাশ উদ্ধার করে কলারোয়া থানা পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক