শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ধুলিহরে শিশুকন্যা পানিতে ডুবে মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে যেয়ে পুকুরে পানিতে ডুবে খাদিজা নামে ৬ বছরের এক শিশুর কন্যার করুণ মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গোবিন্দপুর গ্রামের চায়ের দোকান দার মমিনুর রহমান মহিন গাজীর মেয়ে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামে নানার বাড়ীতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, খাদিজা (৬) আজ বেলা ১২ টার সময় তার বোন আয়শা (৮ ) ও মায়ের সঙ্গে নানার বাড়ীতে বেড়াতে যায়। মঙ্গলবার দুপুরে সময় নানার বাড়ির পাশে খাদিজা খেলাধুলা করতে করতে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পানিতে পড়ে যায়।

খাদিজাকে পানিতে ভাসতে দেখে তার বোন আয়শা তাকে উদ্ধার করতে যেয়ে সেও পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। খাদিজা ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন । আয়েশাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র চিকিৎসা সেবা নেন। সে এখন আশঙ্কা মুক্ত।

এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজরে দেখার জন্য শত শত নারী পুরুষ ভীড় জমায়। এদিকে শিশু খাদিজার করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শিশু খাদিজা পিতার বাড়ি ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তার মৃত্যু দেহ বিকাল চারটার নিয়ে যায়।
তবে সম্প্রীতি বৃষ্টির ফলে ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সব কবরস্থান ডুবে যাওয়ার কারণে মৃত খাদিজার বসত ভিটায় উঁচু যায়গায় তাকে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ