রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একাদশ শ্রেণিতে ভর্তি হলেন ভারতের ঝাড়খণ্ডের ৫৩ বছর বয়সী শিক্ষামন্ত্রী

‘শেখার কোনো বয়স হয় না’ এ কথা প্রমাণের জন্য একজন ৫৩ বছর বয়সী শিক্ষামন্ত্রীর স্কুলে ভর্তি হওয়ার চেয়ে বড় উদাহারণ হয় না। সত্যিই, ম্যাট্রিকুলেশন পাস করা ভারতের ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন।
সোমবার বোকারোর নাবাডিতে দেবী মাহাতো স্মারক ইন্টার কলেজে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন শিক্ষামন্ত্রী।

রাজ্যের কোথায় নতুন স্কুল-কলেজ নির্মাণ হবে, পাঠ্যবই কেমন হবে-এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদনের জন্য স্বাক্ষর করেন শিক্ষামন্ত্রী জগরনাথ। কিন্তু তিনি দশম শ্রেণি পাস বলে অনবরত কটাক্ষ করে বিরোধী পক্ষ। সেই কটাক্ষের নিরব জবাবে একাদশ শ্রেণিতে ভর্তি হলেন তিনি। শিক্ষামন্ত্রী ভর্তি হয়েই শুধু থেমে থাকবেন না, পাঠদানও গ্রহণ করবেন তিনি।

২০১৯ সালের শেষে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফেরে শিবু সরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সেই সরকারের মুখ্যমন্ত্রী হন জগরনাথেরই ছেলে হেমন্ত সোরেন।

ডুমরি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত কৄষক পরিবারের ছেলে জগরনাথ মাহাতোকে শিক্ষামন্ত্রী করেন মুখ্যমন্ত্রী হেমন্ত। কিন্তু জগরনাথ মাধ্যমিক পাস নিয়ে বিরোধীরা লাগাতার কটাক্ষ করে। শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে সুযোগ পেলেই শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দেয় বিরোধীরা।

১৯৯৫ সালে মাধ্যমিক পাস করা জগরনাথ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভ ঝাড়লেন সোমবার। ২৫ বছর পরে ৫৩ বছর বয়সে আবারো একাদশ শ্রেণিতে ভর্তি হলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনা আমি শেষ করবই। চাষের কাজ আর জনসেবার ফাঁকে ক্লাসও করব। পড়াশোনা ও শিক্ষার কোনো বয়স হয় না। এভাবেই মানুষকে আমি অনুপ্রেরণা দিতে চাই।

মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিন থেকেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছি। ক্রমাগত আক্রমণই নতুন করে শিক্ষাজীবন শুরু করার প্রেরণা দিয়েছে।

তিনি আরো বলেন, একজন দশম শ্রেণি পাস মন্ত্রী রাজ্যের শিক্ষার জন্য কী করবে, এ ধরনের মন্তব্যকারীদের জন্য এটি যোগ্য জবাব।

সূত্র-টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার অনলাইন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল