বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন চলাচল শুরু

অবশেষে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে এক সপ্তাহ পর সব ধরণের দূরপাল্লার পরিবহন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বেনাপোল থেকে দূরপাল্লার সবধরনের পরিবহন চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর শুক্রবার থেকে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ ছিল।

পরিবহন নেতারা জানান, নৌ-পরিবহন উপদেস্টা ও স্থলবন্দর চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। এখন থেকে বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব এসি বাস চলাচল করবে।

বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করেন। স্বাভাবিক ভাবেই চলছিল সব কার্যক্রম। প্রশাসন এবং পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ হঠাৎ করে দূরপাল্লার যাত্রীগুলো গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সাথে মতের বিরোধ তৈরী হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব বাস চলাচল। অবশেষে পরিবহন মন্ত্রণালয় এবং স্থলবন্দর চেয়ারম্যানের সাথে ফলপ্রসূ আলোচনায় উভয় পক্ষ সিদ্ধান্তে উপনীত হয়ে সকল এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে যাত্রী নামিয়ে নতুন করে যাত্রী নিয়ে ফিরে যাবে। এই সিদ্ধান্তের ফলে আজ সন্ধ্যা থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু করা হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবীর তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে নিয়মিত ভাবে এসি বাস চলাচল করবে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা