বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে মাদ্রাসা পড়ুয়া ছেলের সন্ধান চান অসহায় পিতা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে মাদ্রাসা পড়ুয়া ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় পিতা আব্দুর রহমান। তার ছেলে মোঃ তামিম (১৪) বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র।

গত ১৯ জুন রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হইতে বাহির হয়ে আর ফিরে আসে নাই। এ ব্যাপারে ছাত্রটির পিতা বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসা ছাত্রটির অসহায় পিতা আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে মোঃ তামিম (১৪) বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত ০১ বছর যাবৎ লেখা পড়া করে আসছে।

গত ইং-১৯/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হইতে সকলের অগোচরে বাহির হয়ে অজ্ঞাত স্থানে চলে গিয়েছে যাহা অত্র মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে বুঝা যাই। পরবর্তীতে আমার ছেলে বাড়িতে কিংবা মাদ্রাসার আর ফেরৎ আসে নাই। আমি ও আমার পরিবারের সদস্যরা এবং মাদ্রাসার কর্তৃপক্ষ মিলে সম্ভব্য সকল স্থানে খোঁজাখুজি করে আমার ছেলেকে কোথাও পাওয়া যায় নাই।

আমার ছেলে কিছু দিন যাবৎ উক্ত মাদ্রাসায় লেখাপড়া করবে না বলে বিভিন্ন বায়না ধরত আমার ধারনা আমার ছেলে মাদ্রাসায় পড়বে না বলে সকলের অগোচরে অজ্ঞাতস্থানে চলে গিয়েছে। আমার খুঁজে পাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি। একমাত্র ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় পিতা আব্দুর রহমান।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রটির পিতা থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা