সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার কলারোয়ায় মজসিদের ডিজিটাল সাইন বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ভেসে উঠলো!

এবার মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠলো। সাতক্ষীরার কলারোয়ায় সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক তাফহীমুল ইসলামসহ কয়েকজন জানান, এদিন মাগরিবের নামাজের পর তারা চা খেতে পৌরসভাধীন শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের সামনে যান। এসময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইন বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা চলমান থাকতে দেখতে পান। ১/২ মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করার জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে সেই ডিজিটাল সাইন বোর্ডে পুনরায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা ভেসে ওঠে ও চলমান থাকতে দেখা যায়। তিনি সেটার তাৎক্ষনিক ছবি ও ভিডিও ধারণ করেন। সেসময় ওই মসজিদের দায়িত্বরত ইমাম তরিকুল ইসলামকে ডেকে এনে দৃশ্যটি দেখালে ইমাম সাহেবও আশ্চর্য হয়ে যান এবং তাৎক্ষনিক ডিজিটাল সাইন বোর্ডের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঘটনার বিষয়ে ইমাম তরিকুল ইসলাম জানান, ‘তিনিও ঘটনাটি দেখে হতবাক হয়ে পড়েন। ঘটনার বিষয়ে কিছু বুঝতে পারেননি। তাৎক্ষনিক ডিজিটাল বোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। মসজিদ কর্তৃপক্ষ সাইন বোর্ডটি খুলে ফেলেন।
ঘটনাটি জানার পর রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি টিম সেখানে যান।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন।

এদিকে, এ ঘটনায় কলারোয়ায় জনমনে তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন