বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার দল ছাড়তে পারেন উত্তরবঙ্গের বিজেপির ৩ বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিকে ঘিরে বিজেপির অভ্যন্তরে ব্যাপক কোন্দল দেখা দিয়েছে। আলোচিত ওই ইস্যুতে দ্বিধাবিভক্ত গেরুয়া শিবির। কোন্দলের জেরে উত্তরবঙ্গের অন্তত ৩জন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন।

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, উত্তরের বিজেপি শিবিরে এবার বড় ভাঙনের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের অন্তত ৩জন বিজেপি বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন। এনিয়ে নানা জল্পনা ছড়িয়েছে উত্তরের রাজনীতির আঙিনায়। এখানেই প্রশ্ন উঠছে উত্তরের কোন তিন বিধায়ক তৃণমূল শিবিরে যোগ দিতে পারেন। তবে গোটা ঘটনায় যথেষ্ট অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, কারা কারা গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন সেটাও আঁচ করার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু চাইলেও যে তাদের আটকানো যাবে না এটাও বুঝতে পারছে বিজেপির রাজ্য নেতৃত্ব। তবে শেষ পর্যন্ত তাদের বোঝানোর চেষ্টা করবে গেরুয়া শিবির।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে ভালো ফল করেছে বিজেপি। কিন্তু তারপরেও স্বস্তিতে নেই বিজেপি। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাও ইতিমধ্যে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার যে দাবি আলিপুরদুয়ারের বিজেপি এমপি জন বারলা তুলেছেন তার সঙ্গে একমত হতে পারেননি তিনি।

তবে শুধু গঙ্গাপ্রসাদ শর্মাই নন, বিজেপির একাধিক জনপ্রতিনিধি এই দাবির সঙ্গে একমত হতে পারছেন না। পাশাপাশি বিরোধী দলের বিধায়ক হিসাবে নিজের এলাকায় যে সার্বিক উন্নয়ন সম্ভব নয় এটাও হাড়ে হাড়ে টের পেয়েছেন তারা । সব মিলিয়ে তারা এবার যেতে চান তৃণমূল শিবিরে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড