বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এশিয়ান কাপের চাবি এখনও হামজাদের হাতেই

চারদিকেই যেন হতাশার মেঘ। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে বাংলাদেশের ফুটবল আবার মুখ থুবড়ে পড়েছে, অনেকে এমনটাই ভাবছেন। কিন্তু কাগজে-কলমে দেখলে কিছুই শেষ হয়ে যায়নি। বরং এশিয়ান কাপে খেলার স্বপ্নটা এখনো বেঁচে আছে। আর সেই স্বপ্ন পূরণের চাবিটা এখনো হামজা চৌধুরীদের হাতেই রয়েছে।

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে পড়েছে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের সঙ্গে। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলে সিঙ্গাপুর ও হংকং ৪ পয়েন্টে এগিয়ে, তৃতীয় ও চতুর্থ অবস্থানে বাংলাদেশ ও ভারত আছে ১ পয়েন্ট করে নিয়ে। হিসাব জটিল মনে হলেও বাস্তবতা পরিষ্কার, বাকিটা নির্ভর করছে বাংলাদেশের নিজেদের পারফরম্যান্সের ওপর।

বাংলাদেশ যদি পরের চার ম্যাচে জয় পায়, তাহলে পয়েন্ট দাঁড়াবে ১৩। সেটা কি যথেষ্ট হবে গ্রুপ সেরা হওয়ার জন্য? হতে পারে। তবে শর্ত আছে, সিঙ্গাপুর কিংবা অন্য কোনো দল যেন সমান বা বেশি পয়েন্ট না পায়। যদি পায়ও, তাহলে গোল ব্যবধানে তাদের পেছনে ফেলতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হতে হবে বড় ব্যবধানে জয়। সবচেয়ে আশার কথা হলো, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তারা ধরা-ছোঁয়ার বাইরে নয়। ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র করে সেটারই প্রমাণ দিয়েছে বাংলাদেশ।

তবে আর কোনো ভুলের জায়গা নেই। হোম ম্যাচে হার, অ্যাওয়ে ম্যাচে ড্র, সব মিলিয়ে হিসাবের খাতায় এখন পর্যন্ত মাত্র ১ পয়েন্ট। ৬ ম্যাচে ১৮ পয়েন্টের খেলা, সেখানে ২ ম্যাচ শেষে ১ পয়েন্ট, চিত্রটা ভালো নয়, কিন্তু সুযোগ এখনো শেষ হয়নি। বাংলাদেশ যদি পরের ম্যাচগুলোতে জয় তুলে নিতে পারে তখন টেবিল টপার হিসেবে একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে সিঙ্গাপুর। এখানে গোল ব্যবধানে এগিয়ে থাকলেই ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের পতাকা উড়ানোর স্বপ্ন বাস্তব হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা