সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ, এলাকায় আতঙ্ক

মিয়ানমারের রাখাইনের সংঘাত থেমে নেই। থেমে থেমে নিয়মিত বিরতিতে চলছে গোলাগুলি।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মঙ্গলবার সকাল থেকেই আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। ফলে ওই এলাকাগুলোতে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পালংখালীর রহমতের বিল সীমান্তের ওপারে ঢেঁকিবনিয়া ও চাকমাকাটা এলাকায় গোলাগুলি হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত দুই ঘণ্টা থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। তবে ছোটোখাটো সংঘাতের খবর পেলেও ভারী গোলাবর্ষণ ও মর্টার শেলের আওয়াজ শুনতে পাননি স্থানীয়রা।

এদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়া সীমান্তের ওপারেও গোলাগুলির শব্দ শুনে আতঙ্কি হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এই গোলাগুলির আওয়াজ শোনা গেছে।
তবে সোমবার রাতে দুই সীমান্ত নীরব ও শান্ত ছিল বলেই জানিয়েছে স্থানীয়রা।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও ঘুমধুম সীমান্তে আপাতত গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি কিছুটা নীরব হয়ে আসায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

হোয়াইক্যং-এর ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানিয়েছেন, ওপারে কুমিরখালী ঘাঁটির দখল নিয়ে গোলাগুলি হওয়ার কথা তিনি শুনেছেন। তবে শব্দ শুনলেও গুলি বাংলাদেশের অভ্যন্তরে আসছে না।

ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত তুমব্রু-ঘুমধুম সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। তাই তার এলাকার জনজীবন স্বাভাবিক হচ্ছে।

২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। মিয়ানমারের সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে বিজিবি হেফাজতে আছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা